আবু নাসের হুসাইন,সালথা (ফরিদপুর) প্রতিনিধি : নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরের সালথায় মহান বিজয় দিবস উদযাপিত হলো। সকালে উপজেলার মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়।
এসময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, সালথা প্রেসক্লাব, জাকের পার্টিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পন করা হয়।
এছাড়াও উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ, সালথা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ৭১ এর শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে এক মিনিট নিরবতা পালন, কুচ কাওয়াজ ও বিভিন্ন ডিস-প্লে পরিদর্শণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



