সালথায় ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাকিং আউটলেট শাখার শুভ উদ্ধোধন

সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলাধীন সালথা সদর বাজারে আল্লাহুরদান ভবনের (২য় তলা) ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
 সুলতানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন কুমার নাগের সভাপতিত্বে, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার। আরো উপস্থিত ছিলেন, মোঃ আক্তার হোসেন, বি,ডি,এম, এজেন্ট ব্যাংকিং ডিভিশন ব্যাংক এশিয়া লিঃ, মোঃ এখতিয়ার রহমান লিটন, উপজেলা শাখা ব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক সালথা ফরিদপুর, মোঃ সাইফুর রহমান, রিজিওনাল ম্যানেজার এজেন্ট ব্যাংকিং ডিভিশন ব্যাংক এশিয়া লিঃ, মোহাম্মদ নাহিদুজ্জামান এরিয়া ম্যানেজার ফাইন্যান্সিয়াল ইনক্লিউশন ডিপার্টমেন্ট ব্যাংক এশিয়া লিঃ, সালথা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক সারোয়ার হোসেন বাচ্চু সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যাংক এশিয়ার এজেন্টগুলো সাধারণত স্কুল ব্যাংকিং, সঞ্চয়ী ও চলতি, মাসিক সঞ্চয়ী, মেয়াদী সঞ্চয়ী, নগদ জমা ও উত্তোলন, ফান্ড ট্রান্সফার, বিদ্যুৎ বিল গ্রহণ, পাসপোর্ট ফি গ্রহণ, ক্ষুদ্র ও মাঝারি ঋণ প্রদান, ভোক্তা ঋণ ও কৃষি ঋণ প্রদান, সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান, ডেবিট কার্ড প্রসেসিং সহ ব্যাংকিং সকল কার্যক্রম ও অন্যান্য সকল সুবিধা প্রদান করে থাকে।
এসময় উপস্থিত সকল বক্তারা বলেন, আপনাদের সহযোগীতা পেলে ব্যাংক এশিয়ার সেবা আমরা জনগনের দোরগোড়ায় পৌছে দেব বলে আশ্বস্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।