আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন বিএনপির সাংগঠণিক সম্পাদক আঃ আউয়াল হোসেন সহ দুই শতাধিক কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। রবিবার রাতে ইউনিয়নের নকুলহাটি বাজারে নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরীর হাতে হাত দিয়ে আউয়াল হোসেন ও তার শতাধিক বিএনপি কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
এদিকে জেলা ছাত্রলীগের সহসভাপতি দেবাশীষ মজুমদার নয়নের নেতৃত্বে জয়কাইল ঈদগাহ মাঠে আওয়ামী লীগের পথসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি সংসদ উপনেতাপুত্র লাবু চৌধুরীর হাতে হাত দিয়ে বিএনপি সমর্থীত ইউপি সদস্য মোঃ খবির মোল্যাসহ প্রায় শতাধিক বিএনপি কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মাদ ফকির, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, ওয়াসিম জাফর, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান ওহিদ সহ হাজার হাজার কর্মী সমর্থক বৃন্দ।
এসময় বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকৃত নেতারা বলেন, ফরিদপুর-২, আসনের উন্নয়নের রুপকার হচ্ছে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। এখানে ভোটের দাবীদার একমাত্র সাজেদা চৌধুরী। তাই আমরা ৩০ ডিসেম্বার সবাই মিলে নৌকা মার্কায় ভোট দিয়ে সৈয়দা সাজেদা চৌধুরী বিজয় করবো ইনশাল্লাহ।





