× Banner
সর্বশেষ
শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

সালথায় এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Saltha-Lokdawon.jpg

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধে দেশজুড়ে আজ বুধবার থেকে শুরু হয়েছে সরকার ঘোষিত ৮দিনের কঠোর লকডাউন। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের সালথায় সকাল থেকে লকডাউন শুরু হয়েছে। যা চলবে ২১ এপ্রিল মধ্যেরাত পর্যন্ত। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কঠোর লকডাউন কার্যকর করতে বিভিন্ন স্থানে তৎপর রয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ রাস্তায় বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় ও রাস্তায় বের হবার কারণ জিজ্ঞাসা করা হচ্ছে। জরুরী সেবার সাথে যারা সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করে অন্যদের ফিরিয়ে দিচ্ছে। সালথা বাজারের এক ব্যবসায়ী জানান, সকাল ৯টায় নিত্যপন্যের দোকান খুলে বসে আছি। কিন্তু ক্রেতা তেমন নেই। তিনটা বাজলেই দোকান বন্ধ করে দিবো।

সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা থাকবে। হোটেল বা রেষ্টুরেন্ট দুপুর বারোটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। আর বাকি সব দোকান বন্ধ রয়েছে। বাজারে ক্রেতা খুব কম আসছে।

এদিকে লকডাউন কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজেলার গ্ররুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ সর্বক্ষণ টহলে আছে। অতি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে যেতে দেওয়া হচ্ছে না বলে সালথা থানা পুলিশের পক্ষ থেকে জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..