সালথায় এক মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ইয়াবাসহ টিটুল মাতুব্বার (২১) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ নভেম্বার) রাত ১১ টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া এলাকা থেকে তাকে আটক করে। টিটুল, ইউসুফদিয়া গ্রামের শাহা মাতুব্বারের ছেলে।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ১১ টার দিকে থানার একটি পুলিশ টিম ইউসুফদিয়া ভদ্রপাড়া এলাকায় অভিযান চালিয়ে টিটুল মাতুব্বারকে ১২ পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়।

ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।