সালথার গট্টি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় গট্টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সভাপতিত্বে উক্ত সভায় ২ কোটি ২৫ লক্ষ ৮৬ হাজার ৫শত টাকার বাজেট ঘোষনা করেন- ইউপি সচিব মোহাম্মাদ আলী। বাজেটের সম্ভাব্য ব্যায় ২ কোটি ২১ লক্ষ ৬৭ হাজার ৭শত ৫০ টাকা। উদ্বৃত্ত ৪ লক্ষ ১৮ হাজার ৭শত ৫০ টাকা। এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ঝর্ণা বেগম, রিনা বেগম, হোসনেয়ারা বেগম, ইউপি সাধারণ সদস্য নুরুদ্দীন মাতুব্বার, মুরাদ মোল্যা, শাহজাহান শেখ, মোশারফ হোসেন, আজিজ মোল্যা, কবির হোসেন, সরোয়ার হোসেন, স্থানীয় গণ্যমান্য মানিক মাতুব্বার, ইয়াকুব আলী প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।