সালথার আটঘর বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে তালবাহানা: অভিভাবকদের দাবী সুষ্ট নির্বাচন!

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে চলছে নানা তালবাহানা। তফসিল, প্রাথী বাছাই সম্পন্ন ও আগামী সোমবার নির্বাচন। জন-সাধারণদের অভিভাবকগণ বিদ্যালয়য়ের ম্যানেজিং কমিটির নির্বাচন দাবী করেছেন।

জানা যায়, আটঘর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গত ৮ নভেম্বার ২০১৭ ইং তারিখে ৪ জন সাধারণ অভিভাবক সদস্য, একজন সংরক্ষিত মহিলা সদস্য, একজন প্রতিষ্ঠাতা সদস্য ও একজন দাতা সদস্য নির্ধারন করে তফসিল ঘোষনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। ১৬ নভেম্বার মনোনয়নপত্র বিতরণ ও জমা দান করা হয়। ২০ নভেম্বার মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়। ২৩ নভেম্বার ২০১৭ ইং বিকাল ৪ টা পর্যন্ত প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়ে থাকলেও কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি বলে বিদ্যালয় সুত্রে জানা গেছে। আগামী ৪ ডিসেম্বার সোমবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অুনষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে বিদ্যালয়ের নির্বাচনের বিপক্ষে স্থানীয় ক্ষমতাসিন একটি মহল পকেট কমিটি দিয়ে নির্বাচন বাতিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আটঘরের আওয়ামী লীগ নেতা শাহ-আলম জানিয়েছেন। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকাংশ অভিভাবক নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর ম্যানেজিং কমিটি করার দাবী জানান।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুজ্জামান খান বলেন, রবিবারে মিটিং আছে, এরপর বোঝা যাবে নির্বাচন হবে কি না। তবে এব্যাপারে প্রিজাইডিং অফিসার বলতে পারবেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মজিবর মাতুব্বার বলেন, বিদ্যালয়ের বিষয়ে আয়মন আকবার বাবলু চৌধুরী যেটা ভালো মনে করেন।

আটঘর ইউপি চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান বলেন, আয়মন আকবার বাবলু চৌধুরী যে ভাবে বলবে সে ভাবেই বিদ্যালয়ের কমিটি হবে।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মো. আবুল খায়ের বলেন, স্থানীয় এমপি পুত্র আমাদের কাছে একটি কমিটি পাঠিয়েছেন। তবে যে সকল প্রার্থী মনোনয়ন নিয়েছেন তাদের মধ্যে যাদের নাম নেই, তারা যদি প্রত্যাহার না করে তাহলে নিয়মানুযায়ী নির্বাচন হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।