সাবেক এমপি ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতার

সাবেক এমপি ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতার

চট্টগ্রাম হাটহাজারীতে হেফাজতের সহিংসতায় উস্কানি এবং ইন্ধনের অভিযোগে চট্টগ্রামের সাবেক এমপি ও জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (১৫ মে) ভোরে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য।

বিষয়তি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, ২৬ এবং ২৭ মার্চের ঘটনায় দায়েরকৃত অন্তত ৬টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে। জামায়াতের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে আগেই ১০টির বেশি মামলা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।