সাপাহারে ইমামদের সাথে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে উপজেলা নাগরিক জোটের সাথে স্থানীয় কর্তৃপক্ষ ও ইমামদের নিয়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেটজ বাংলাদেশের সহায়তায় মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা হল রুমে ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপজেলার মসজিদের ইমাম ও নাগরিক জোটের সদস্যদের বাল্য বিবাহ বিষয়ে যৌথ কাজের ক্ষেত্র সমূহ চিহ্নিত করণ, নারী অধিকার ও মানবাধিকার বিষয়ক ইস্যু নিয়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার ২৬টি মসজিদের ইমাম, নাগরিক জোটের সকল সদস্যবৃন্দ ও প্রকল্পের ফিল্ড সুপার ভাইজার ভানু রানী প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।