× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত  শাপলা চত্বর ঘটনা: মানবতাবিরোধী মামলায় ৯ আসামি ট্রাইব্যুনালে হাজির ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

সাংসদপুত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

admin
হালনাগাদ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর ইস্কাটনে  জোড়া খুনের মামলায় কারাবন্দী আসামি সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে বুধবার আদালতে হাজির না করায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়নি। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহার আগামী ২২ নভেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন।

ঢাকা মহানগর  গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস বখতিয়ার আলমকে একমাত্র আসামি করে ২১ জুলাই আদালতে অভিযোগপত্র দেন।বখতিয়ার আলম মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ পিনু খানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি  থেকে  ছোড়া গুলিতে আহত হন অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম। পরে ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা  বেগম রমনা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। মামলাটি তদন্ত করেন ডিবি পুলিশ।

পুলিশ সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে ৩১  মে আটক করে। এ মামলায় বখতিয়ারের বন্ধু ও ব্যবসায়ী কামাল মাহমুদ,  মো. কামাল, জাহাঙ্গীর ও গাড়িচালক ইমরান ফকির আদালতে জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে ইমরান, কামাল মাহমুদ ও মো. কামাল জবানবন্দিতে নিজেদের ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছে ।


এ ক্যটাগরির আরো খবর..