সাংবাদিক ইলিয়াস হোসেনের পিতার ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

সাংবাদিক ইলিয়াস হোসেনের পিতার ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও এসএ টিভির বিশেষ প্রতিনিধি ইলিয়াস হোসেনের পিতা আব্দুর রাজ্জাক মিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

তথ্যমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, টাঙ্গাইলের গোপালপুর থানার নন্দনপুরের কাচারিপাড়ার নিজ বাড়িতে ৮৭ বছর বয়সে আব্দুর রাজ্জাক মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা ও তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।