সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ সভাপতি রাজুর শোকসভা অনুষ্ঠিত

সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ সভাপতি রাজুর শোকসভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি  : নোয়াখালীর কোম্পানীগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি  অকাল প্রয়াত নূরে-এ মাওলা রাজুর স্বরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ,বসুরহাট পৌরসভা ছাত্রলীগ ও সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের আয়োজনে উপজেলার চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ে এ শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নজরুল ইসলাম ফয়সালের সভাপত্বিতে সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী  সিরাজিস সালেকীন রিমন, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল প্রমূখ।

উল্লেখ্য, গত ৫মাস আগে আকস্মিক নূরে এ মাওলা রাজু কিডনি রোগে আক্রান্ত হয়। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করলে জানা যায় তাঁর দুটি কিডনি বিকল হয়ে যায়। গত কয়েক মাস ধরে তাঁর কিডনি ডায়ালাইসিস চলছিল।

শনিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কিডনি ডায়ালাইসিস অবস্থায় ব্রেইন স্ট্রক করে  নূরে এ মাওলা রাজু ডায়ালাইসিস অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে মারা যান।  নূরে মাওলা রাজু ছাত্র রাজনীতির পাশাপাশি ১২ বছর আগে স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউ প্রতিষ্ঠা করেন।

এ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিনামূল্যে প্রায় ১২ হাজার ৬শত ব্যাগ রক্ত দেওয়া হয় এবং সুবিধা বঞ্চিত শিশুদের একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এভাবে সর্ব মহলে একজন মানবিক ছাত্রনেতা হিসেবে খ্যাতি অর্জন করে নূরে এ মাওলা রাজু।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।