সরকার সংবিধান ও অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী কোনো কিছুর সাথে আপস করবে না -শিক্ষা উপমন্ত্রী

  সরকার কখনই বাংলাদেশের সংবিধান  ও অসাম্প্রদায়িক  চেতনার পরিপন্থী কোনো কিছুর সাথে আপস করবে না। বাংলাদেশে প্রতিক্রিয়াশীল  শক্তি অবশ্যই  পরাজিত  হবে।  তিনি প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে  সামাজিক আন্দোলন  গড়ে তোলার আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

উপমন্ত্রী আজ বিকালে রাজধানীর সেগুন বাগিচার আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে  মহিলা পরিষদের  আয়োজনে  ‘মুক্তিযুদ্ধের  চেতনায় বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক,  জেন্ডার  সংবেদনশীল ও মানবিক পাঠ্যবই  চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

            মহিলা পরিষদের  সভানেত্রী  আয়েশা খানমের সভাপতিত্বে আলোচনা  সভায়  বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন মাধ্যমিক  ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র  সচিব সোহরাব  হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট  লেখক  ও কলামিস্ট  আব্দুল মোমেন, বিশিষ্ট  শিক্ষাবিদ  সৈয়দ  মঞ্জুরুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির  সভাপতি   শাহরিয়ার  কবির,  এনসিটিবি’র  সদস্য মশিউজ্জান, উদীচীর  সভাপতি  শফীউদ্দিন,  নারী প্রগতি সংঘের  নির্বাহী  পরিচালক রোকেয়া  কবীর-সহ বিভিন্ন  শ্রেণি পেশার মানুষ।

সোহরাব  হোসাইন  বলেন, পিইসি ও জেএসসি পরীক্ষায়  জিপিএ পদ্ধতির বিকল্প চিন্তা করছে সরকার। আব্দুল মোমেন বলেন, রাষ্ট্র এগিয়ে যাচ্ছে কিন্তু সমাজ পিছিয়ে যাচ্ছে।  সমাজে ধর্মান্ধতার প্রসার ঘটেছে। সৈয়দ  মঞ্জুরুল  ইসলাম শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভালো শিক্ষক না হলে ভালো শিক্ষা পাওয়া  যাবে না। তিনি শিক্ষকদের জন্য আলাদা বেতন  কাঠামো চালু করার দাবি জানান।

সভায় মহিলা পরিষদের  পক্ষ থেকে সরকারের  কাছে ছয় দফা দাবি তুলে ধরা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।