সমকামী রোনাল্ডো!

ক্রীড়া ডেস্ক: পর্তুগীজ তারকা রোনালদো হরহামেশাই সুন্দরী ললনাদের বাহুডোরে ভিড়িয়ে থাকেন। এত দিন তার সঙ্গে নাম জড়িয়েছে একাধিক নারীর। তবে এ বার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে চাঞ্চল্যকর দাবি উঠল। রিয়াল মাদ্রিদ মহাতারকার সঙ্গে নাকি সমকামী সম্পর্ক রয়েছে তার মরক্কান কিক বক্সার বন্ধুর। নাম বদর হরি।

স্প্যানিশ মিডিয়ার এক খবরে বলা হয়েছে, বন্ধু কিক বক্সারের সঙ্গে দেখা করতে প্রায়ই মরক্কো যান সিআর সেভেন।  ফরাসি টিভিতে একটি অনুষ্ঠানে এই নিয়ে আলোচনার পর থেকেই জল্পনাটি আগুনের মতো ছড়িয়ে পড়ে ফুটবলমহলে। সেই অনুষ্ঠানে এক ফুটবল বিশেষজ্ঞ হঠাৎ বলেন, ‘‘মাঠের বাইরে ফুটবলাররা যা করেন তার একটা প্রভাব মাঠে পড়ে বলেই মনে হয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেই ধরা যাক। এক বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে সপ্তাহে তিন-চার বার মরক্কো উড়ে যাওয়ার প্রভাব হয়তো তার পারফরম্যান্সে রয়েছে।’’

শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদও নাকি রোনাল্ডোর ব্যক্তিগত জেটে ‘ঘন ঘন’ মরক্কো যাওয়া নিয়ে উদ্বিগ্ন। মাস দেড়েক আগে রোনাল্ডোর সঙ্গে হরি দুটি ছবি পোস্ট করেছিলেন। তার প্রথমটায় দু’জন পুল সেশনে। যা পোস্ট করে হরি লেখেন, ‘‘পুল সাইডে ঠান্ডা হচ্ছি রোনাল্ডো ভাইয়ের সঙ্গে। আমার সুন্দর দেশটায় তোমাকে স্বাগত জানানোটা সব সময়ই দারুণ ব্যাপার।’’ তবে বেশি হইচই হচ্ছে দ্বিতীয় ছবিটা নিয়ে। যে ছবিতে রোনাল্ডোকে কোলে তুলে নিয়েছেন হরি। আর লিখেছেন, ‘‘জাস্ট ম্যারেড। হাহাহাহাহা। দুঃসময়ে তোমার পাশে থাকতে সব সময় আছি ভাই।’’

কিক বক্সার হরির জীবনের কাহিনি আবার রূপকথার মতো। সব ছেড়ে উদ্বাস্তু হিসেবে অন্য দেশে আসার পর কিক বক্সিংয়ের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জীবন সফর। তার এক কন্যাও আছে। মরক্কোতেই থাকেন। আর সে দেশে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। তার ওয়েবসাইট অনুযায়ী হরির অন্যতম ‘ফেভারিট’ ঘড়ি, গাড়ি আর পুরুষদের ফ্যাশন।

পর্তুগিজ মহাতারকা বা বদর অবশ্য তাদের নিয়ে ছড়ানো জল্পনার প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া জানাননি এখনও। তবে আগে রোনাল্ডো দাবি করেছিলেন তিনি সমকামী নন। তবে তিনি সমকামীদের বিয়েকে সমর্থন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।