সভাপতি কাজল দাশ, সম্পাদক লিটন আগৈলঝাড়ায় সম্প্রীতি সাহিত্য সমাজের কমিটি গঠন

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় সম্প্রীতি সাহিত্য সমাজের ১৫সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলা সদরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সম্প্রীতি সাহিত্য সমাজের কার্যালয়ে এনজিও পরিচালক কাজল দাশ গুপ্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজ সেবক হরে কৃষ্ণ রায় পলাশ, এনামুল হক লিটন, সাংবাদিক মোঃ শামীমুল ইসলাম শামীম, শাহ আলম রাঢ়ী, শশাংক শেখর বৈদ্য প্রমুখ।

পরে সর্বসম্মতিক্রমে এনজিও পরিচালক কাজল দাশ গুপ্তকে সভাপতি ও এনামুল হক লিটনকে সাধারন সম্পাদক করে ১৫সদস্য বিশিষ্ঠ সম্প্রীতি সাহিত্য সমাজের কার্যকারী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বিশ্বজিৎ দাস, আবুল কালাম আজাদ, যুগ্ন-সাধারন সম্পাদক হরে কৃষ্ণ রায় পলাশ, মোঃ শামীমুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম রাঢ়ী, কোষাধ্যক্ষ শশাংক শেখর বৈদ্য, প্রচার সম্পাদক প্রনব বৈদ্য, দপ্তর সম্পাদক রতন কুমার হালদার, সাংস্কৃতিক সম্পাদক পদ্মাবতী হালদার, প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক শিবানী রায়, কার্যনির্বাহী সদস্য উদয়ন মিত্র ও শাহআলম সেরনিয়াবাত প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।