`সব ব্যবস্থা নেওয়া হবে বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে আনতে`

স্টাফ রিপোর্টার: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি জানিয়েছন বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সবকিছুই করবে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফেরত আনার দাবিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে এ সভার আয়োজন করে।

চুমকি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) তার নির্বাচনী ওয়াদা অনুযায়ী মানবতাবিরোধীদের বিচার করছেন। বঙ্গবন্ধুর খুনীদের বিচারও করেছেন। যারা এখনও পালিয়ে আছে তাদেরকে দেশে এনে বিচার করা হবে।’

উন্নত দেশগুলো বাংলাদেশের ছোট সমস্যা নিয়ে উচ্চবাচ্য করছে দাবি করে চুমকি বলেন, ‘বাংলাদেশে জঙ্গি ও আইএস না থাকা সত্ত্বেও উন্নত দেশগুলো উচ্চ বাক্য ব্যয় করে। এগুলো তাদের অনুমান ছাড়া আর কিছুই নয়। অথচ তারাও জানে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে একত্রিত করেছেন।`

আয়োজক সংগঠনের ঢাকা মহানগর সভাপতি শাহাদৎ হোসেন টয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, `জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।