রিশালে কর্মহীন হতদরিদ্র ও অসহায় একটি পরিবারের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষে গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা মৃত বিমল বাছারের পরিবারকে একটি গাভীদান কর্মসূচি ও প্রদান করা হয়।
মঙ্গলবার ২৪ মে বরিশাল শাখা সনাতনী সাপোর্ট টিম (ঝঝঞ) প্রতিনিধিদের উদ্যোগে,উত্তর ধানডোবা সার্বজনীন দুর্গামাতা ও রাধাগোবিন্দ মন্দির স্থানে ,বিপুল হালধারের সভাপতিত্বে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর ধানডোবা গ্রামের একটি হতদরিদ্র পরিবারকে গাভীদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শিমুল সরদার, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহদপ্তর সম্পাদক ও (বাংলাদেশের আলো,দেশজনপদ,গৌরনদী পতিনিধি) মোঃ আতাউর রহমান চঞ্চল,সুনিল হালধার,মনজ গোমস্তা।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরিশাল শাখা সনাতনী সাপোর্ট টিম প্রতিনিধি-অনুপ মন্ডল, নিলয় সাহা,জয় সাহা,শমীর রায়,রিদয় হালধার,রিনকন দে,সনেট শীল,দীগন্ত মন্ডল, সহ নেতৃবৃন্দ প্রমূখ।



