সচিব পদে পদোন্নতি পেলেন চার অতিরিক্ত সচিব

সচিব পদে পদোন্নতি পেলেন চার অতিরিক্ত সচিব

বিভিন্ন দপ্তরে কর্মরত ৪ জন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেনকে খাদ্য মন্ত্রণালয়ের, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. ফারহিনা আহমেদকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোলকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর আলমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।