সচিব নরেন দাস সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (১২ জুলাই) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তিনি স্ত্রীসহ ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এরপর ৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।

লেজিসলেটিভ সচিব নরেন দাস এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে এবং তার স্ত্রী কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

এই রোগ থেকে দ্রুত আরোগ্যলাভের জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।

জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দেয়ায় ৫ জুলাই রাতে তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়।

২০১৯ সালের ৩ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান নরেন দাস। এর আগে তিনি এ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।