সংষ্কার না হওয়া পর্যন্ত ছাত্রলীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করার দাবী ববি হাজ্জাজের

ছাত্রলীগ আজ নব্য হানাদার বাহিনী। জঙ্গিসংগঠনকে যেমন নিষিদ্ধ করা হয় তেমনি আজ সাধারণ ছাত্রসমাজ থেকে শুরু করে গণতন্ত্রকামী প্রতিটি মানুষের প্রাণের দাবী সংষ্কার না হওয়া পর্যন্ত ছাত্রলীগের সবধরণের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করা হোক। বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ ১০ অক্টোবর, ২০১৯ইং রোজঃ বৃহঃষ্পতিবার সকাল ১০.৩০মিনিটে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে বুয়েট এর মেধাবী ছাত্র আবরার ফাহাদ (২১) বাংলাদেশ ছাত্রলীগ বুয়েট শাখার নেতা-কর্মীদের হাতে নৃশংসভাবে খুন হবার প্রতিবাদে এনডিএম আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “তরুণ বিশ্বজিৎ থেকে বুয়েটের আবরার, ছাত্রলীগের নৃশংসতার শেষ কোথায় জাতি আজ জানতে চায়। বিশ্বজিৎ হত্যা মামলায় ৬ জন খালাস পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এহসান রফিকের চোখ জখম করে দিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়েরকে হত্যা করেছে, সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে আগুন দিয়েছে, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজ সংগঠনের কর্মী দিয়াজের মরদেহ ঝুলিয়ে দিয়েছে, মৃত্যুর সাথে লড়েছে খাদিজা, হাতুড়িওয়ালা মামুনের বিচার হয়নি, সিট দখলের বলি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর, আর সর্বশেষ হতভাগা ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গর্জনের প্রেরণা, দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে জীবন উৎসর্গকারী আবরার ফাহাদ।

অভিন্ন ফেনী নদী থেকে ভারতকে পানি দিতে রাজি হয়েছে বাংলাদেশ। বিদেশ থেকে আমদানী করে  ভারতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস রপ্তানির হাস্যকর নজিরবিহীন ঘোষণা দেয়া হয়েছে। কি প্রয়োজন ছিলো মাননীয় প্রধানমন্ত্রীর এই ভারত সফর তা আমাদের অজানা। তবে আমাদের প্রাপ্তি আবরারের লাশ, একটি স্বপ্নের মৃত্যু। ভারত ও বাংলাদেশ যৌথ বিবৃতিতে কোথাও বাংলাদেশের জন্য সাম্প্রতিক উদ্বেগের বিষয়, ভারতের বিতর্কিত জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রী মোদীর মুখ থেকে কোন আশ্বাস আসেনি, যেমনটা বাংলাদেশে চেয়েছিল। ছাত্রলীগের সন্ত্রাস আর সরকারের ভারত তোষামোদী বন্ধ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো”।

সংগঠনের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারী বাঙলা কলেজ, তিতুমীর কলেজ ও বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার বিপুল নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশে সূচনা বক্তব্য প্রদান করেন এনডিএম যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।

ছাত্র আন্দোলনের সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মাসুদ রানা জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ ফরিদ, সাংগঠনিক সম্পাদক অনিক আশরাফ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, এনডিএম দপ্তর সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত হোসেইন, এনডিএম ঢাকা মহানগর উত্তর আহবায়ক মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।