× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ঢাকেশ্বরী রিপোর্ট

শ্রীশ্রী দুর্গা মন্দির উচ্ছেদ ও প্রতিমা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
শ্রীশ্রী দুর্গা মন্দির উচ্ছেদ

পবিত্র রথযাত্রা মহোৎসবের আগের দিন বুলডোজার দিয়ে রাজধানী ঢাকা খিলক্ষেতের সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির উচ্ছেদ ও প্রতিমা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি।

বৃহস্পতিবার (২৬ জুন) গণমাধ্যমে পাঠামো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল যুক্ত বিবৃতিতে বলেন, পবিত্র রথযাত্রা মহোৎসবের আগের দিন বুলডোজার দিয়ে মন্দির ও প্রতিমা ভেঙে দেওয়ার ঘটনা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষত তৈরি করেছে। রেলওয়ের জমি বলা হলেও এখানে অন্যান্য স্থাপনা অক্ষত রয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি সাম্প্রতিক সময়ে লালমনিরহাটসহ কয়েকটি স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনার কথা উল্লেখ করে জাতীয় স্বার্থে অবিলম্বে সরকারের দৃঢ় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

খিলক্ষেত সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির উচ্ছেদ ও প্রতিমা গুড়িয়ে দিলো প্রশাসন


এ ক্যটাগরির আরো খবর..