শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেবের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেবের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রনধীর কুমার দেবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

          আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, এক নাগাড়ে তিনবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান গণমানুষের নেতা রনধীর কুমার দেব তৃণমূল থেকে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। জনপ্রিয়তার কারণে এর পূর্বে তিনি বারে বারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ ও শ্রীমঙ্গলবাসীর অপূরণীয় ক্ষতি হলো। জনসেবার কারণে তিনি উপজেলা বাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

          শোকবার্তায় মন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

          উল্লেখ্য,  বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য রনধীর কুমার দেব আজ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।