মাগুরা প্রতিনিধি: বাল্য বিবাহ প্রতিরোধে গতকাল সোমবার শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে র্যালী,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা গালর্স গাইড এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে । সকালে বর্ণাঢ্য র্যালী শেষে শ্রীপুর উপজেলা গালর্স গাইড এসোসিয়েশনের কমিশনার মর্জিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আহসান উল্লাহ শরিফী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসুদন সাহা , শ্রীপুর সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান ও শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শামিমুল ইসলাম। অনুষ্ঠানে ৪৪ জন দরিদ্র গালর্স গাইড ও ১৬ জন দু:স্থ মহিলাকে শীতবস্ত বিতরণ করা হয় । শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।



