× Banner
সর্বশেষ
স্পিকারের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পঞ্চগড়ের বোদায় সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন বুটেক্সে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. ফকরুল আলম মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ – দীপেন দেওয়ান শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে

শ্রমিকদের জন্য ডাইফের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/DIFE-Free-Medical-Camp.jpg

প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকসহ অসহায়, দরিদ্র মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)।

শনিবার মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বানারি বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে উক্ত মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডাইফ-এর ছয় জন এমবিবিএস ডাক্তারের মাধ্যমে সহস্রাধিক শ্রমিককে বিনা মূল্যে প্রেসক্রিপশন ও ঔষধ প্রদান করা হয়। অধিদপ্তরের মুন্সিগঞ্জ উপমহাপরিদর্শকের কার্যালয় মেডিক্যাল ক্যাম্প আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে অধিদপ্তরের বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী উপমহাপরিদর্শকের কার্যালয়সমূহের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর কার্যালয়ে মেডিক্যাল ক্যাম্প ক্যাম্প আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, খুলনা অঞ্চলে আয়োজন করা হবে।

মেডিক্যাল ক্যাম্পে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মোঃ নাসির উদ্দিন আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আজহারুল ইসলাম খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক (মুন্সিগঞ্জ) জুলিয়া জেসমিন।মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন টংগিবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সমাজকর্মীগণ মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..