× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

শ্মশানে মৃতদেহ দাহে বাধা দিলেন যুবলীগ নেতা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ মে, ২০১৯

পলাশ দত্তঃ  রমজানের পবিত্রতা নষ্ট হওয়ার অজুহাতে হিন্দু সম্প্রদায়ের পৈত্রিক শ্মশানে মৃতদেহ দাহে বাঁধা দিলেন ওয়ার্ড যুবলীগ সভাপতি।

কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার হামলাবাড়ি গ্রামের গোমতী নদীর ভেরী বাঁধ সংলগ্ন শতবছরের পুরনো হিন্দু সম্প্রদায়ের পৈত্রিক শ্মশানে প্রয়াত যতিন্দ্র মোহন রায়’র মরদেহ দাহ করতে গেলে বাধা প্রদান করেন যুবলীগ ওয়ার্ড সভাপতি আবুল বাশার’র নেতৃত্বে বিল্লাল, আক্তার, রবিউল সহ ৮/১০জনের একটি সংঘবদ্ধ দল।

দেবীদ্বার পৌর এলাকার হামলাবাড়ি গ্রামের গোমতী নদীর ভেরী বাঁধ সংলগ্ন শতবছরের পুরনো হিন্দু সম্প্রদায়ের পৈত্রিক শ্মশানে প্রয়াত যতিন্দ্র মোহন রায়’র মরদেহ দাহ করতে যান।

তারা বলেন, রোজার দিনে মরদেহের পোড়াগন্ধ ছড়িয়ে পরিবেশ দুষিত হবে এবং রোজাদার ব্যক্তিগনও ক্ষতিগ্রস্থ্ হবে। তাই মরদেহ দাহ না করে কবরস্থ করার জন্য চাপ দেয়। ওই ঘটনায় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শোকার্ত পরিবারের প্রয়াত যতিন্দ্র মোহন রায়’র পুত্র নারায়ন চন্দ্র রায়, গোপাল চন্দ্র রায় ও অবিনাশ চন্দ্র রায়কে বেধরক মারধর করে লাঞ্ছিত করে।

এব্যপারে প্রয়াত যতিন্দ্র মোহন রায়’র পুত্র নারায়ন চন্দ্র রায় বলেন, হামলাবাড়ি গ্রামে বর্তমানে আমাদের ১৯টি পরিবারের প্রায় শতাধিক লোক বস-বাস করি। শত বছরের পুরনো শ্মশানে অতিতের ন্যায় আমার পিতাকে দাহ করতে গেলে আবুল বাশার’র বিল্লাল, আক্তার, রবিউল সহ ৮/১০ এসে বাঁধা দেয়। ওরা বলেন দাহ করা যাবেনা, মাটি দিতে হবে। অতিতেও মরদেহ দাহ করতে চাইলে এরকম আচরনই করেছে। কেউ কেউ ভয়ে দাহ না করে কবর দিয়েছে। ওরা বলে আমরা এদেশ থেকে চলে যেতে।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আনোয়ার ও উপ-পরিদর্শক(এসআই) গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালাই, অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারিনাই। একদল তাদের ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহ শ্মশানে দাহ করতে যায় অপর পক্ষ লাশ পোড়া গন্ধে রোজাদরদের ক্ষতি হবে তাই লাশ না পুড়িয়ে কবর দিতে বলে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে হাতা হাতি, মারধর হয়। তবে উভয় পক্ষের বক্তব্য শোনে বিষয়টি নিরসনের চেষ্টা করব।


এ ক্যটাগরির আরো খবর..