শিক্ষাবান্ধব ও উন্নয়নমূখী বাজেট প্রনয়ন করায় ধামইরহাটে সরকারি এম এম কলেজ আনন্দ মিছিল

শিক্ষাবান্ধব ও উন্নয়নমূখী বাজেট প্রনয়ন করায় ধামইরহাটে সরকারি এম এম কলেজ আনন্দ মিছিল

শিক্ষাবান্ধন ও উন্নয়নমূখী বাজেট প্রনয়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নওগাঁর ধামইরহাটে আনন্দ মিছিল করা হয়েছে।

ধামইরহাট সরকারি এম এম কলেজ ছাত্রলীগের উদ্যোগে ১৩ জুন সকাল ১০ টায় সরকারি এম এম কলেজ থেকে আনন্দ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সমবেত হয়।

মিছিলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের নব-গঠিত কমিটির সভাপতি সৌরভ বাবু, নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও এম এম কলেজ শাখার সাধারণ সম্পাদক সুমন বাবু,

সহ সভাপতি আবু জায়েদ রাশেদ, রাজু ইসলাম, যুগ্ম মুরাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক এ.কে নোমান কলেজ ছাত্রলীগ নেত্রী মরিয়ম খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।