শার্শায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ইয়াব আলী (৫৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাতে শার্শার গোগা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াব আলী বেনাপোল পোর্ট থানার বারোপোতা কদমতলা গ্রামের তক্বেল আলীর ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার গোগা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ সন্ত্রাসী ইয়াবকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন পালিয়ে ছিল।

তার বিরুদ্ধে থানায় অস্ত্র-গুলিসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি মশিউর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।