ভোলার শশীভূষনে ৪শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ভোলার শশীভূষনে ৪শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় মো. ইব্রাহীম (২৬) নামের এক মাদক ববসায়ীকে ৪ শত পিচ ইয়াবাসহ আটক করেছে ভোলা জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

শুক্রবার(২৬ জুন) বেলা সাড়ে ৫ টার দিকে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. ইব্রাহীম উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মো. ইয়াছিনের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক(এসআই) (নিঃ) মো. হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে একটি টিম চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো.ইব্রাহীম নামের এক যুবককে ৪ শত পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শশীভূষণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি(ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার(২৭ জুন) সকালে তাকে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।