শপথ নিলেন পাকিস্তানের ৩৪ সদস্যের মন্ত্রিসভা

শপথ নিলেন পাকিস্তানের ৩৪ সদস্যের মন্ত্রিসভা

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ৩৪ সদস্যের মন্ত্রিসভা প্রথম ধাপে শপথগ্রহণ করেছে। আইওয়ান-ই-সদরে এক অনুষ্ঠানে তারা শপথ পাঠ করান।

অন্যদিকে, মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান সিনেট চেয়ারম্যান সাদিক সানজরানি।

উল্লেখ, সোমবার দিবাগত রাতে প্রথম ধাপে শপথ নিতে যাওয়া ফেডারেল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

তালিকায় ৩০ জন ফেডারেল মন্ত্রী, চারজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তিনজন উপদেষ্টার নাম রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তালিকা অনুযায়ী, ক্ষমতাসীন জোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় পরিষদে নেতৃত্ব দেবে পিএমএল-এন। দলটির ১২ জন ফেডারেল মন্ত্রী, দুইজন প্রতিমন্ত্রী এবং দুইজন উপদেষ্টা থাকবেন।

এছাড়া পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ৯ জন ফেডারেল মন্ত্রী, দুইজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা থাকবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।