× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

লক্ষ্মীপুরে ৪২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জব্দকৃত প্রায় ৪২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে রামগতি উপজেলার বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ি ভবন প্রাঙ্গণে এসব জাল পোড়ানো হয়। কারেন্ট জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে।

বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আল মামুন বিষয়টি নিশ্চিত করে দৈনিক অধিকারকে বলেন, নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারির প্রথম মাসে রামগতির মেঘনা নদী এলাকায় একাধিক অভিযান চালিয়ে প্রায় ৪২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে নৌ পুলিশ।

যার বাজার মূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের উদ্দেশ্যে জেলেরা অবৈধ এসব জাল নিয়ে নদীতে নেমেছিল। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জব্দকৃত এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এছাড়াও গতকাল বুধবার (১০ এপ্রিল) সকালে ৩০ কেজি জাটকা ইলিশসহ মো. ইব্রাহিম (২২) নামে একজনকে আটক করে নৌ পুলিশ। তিনি উপজেলার বয়ারচর গ্রামের বাসিন্দা। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয় বলেও নিশ্চিত করেছেন বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আল মামুন।


এ ক্যটাগরির আরো খবর..