রোহিঙ্গাদের নিজদেশে প্রত্যাবর্তনে ভূমিকা রাখবে চীন

রোহিঙ্গাদের নিজদেশে প্রত্যাবর্তনে ভূমিকা রাখবে চীন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান বলেছেন, বাংলাদেশের উন্নয়নে চীন পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু। পদ্মা সেতুসহ অনেক বড় বড় স্থাপনা নির্মাণে চীন কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আমাদের পাশে রয়েছে। বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজদেশ মিয়ানমারে প্রত্যাবর্তনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

প্রতিমন্ত্রী আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং-এর সাথে বৈঠককালে এসব কথা বলেন। এসময় মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতিকুল হক উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বড় ধরনের দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধারে সমন্বিত কার্যক্রম গ্রহণের লক্ষ্যে উচ্চমাত্রার ভূমিকম্পসহনশীল একটি স্বয়ংসম্পূর্ণ জাতীয় জরুরি অপারেশন কেন্দ্র (এনইওসি) প্রতিষ্ঠার কার্যক্রম গ্রহণ করা হয়েছে । চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় শীঘ্রই এটির কার্যক্রম শুরু হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।