× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

রেইনট্রির বিরুদ্ধে শুল্ক ফাঁকির প্রমাণ মিলেছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  রেইনট্রি হোটেলের বিরুদ্ধে শুল্ক ফাঁকি ও ভ্যাট (মূল্য সংযোজন কর) আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মইনুল খান।

রেইট্রির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদনান হারুনকে জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার বিকেল ৩টার দিকে সাংবাদিকদের এ কথা জানান মইনুল খান।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক আরো বলেন, হোটেল থেকে উদ্ধার করা ১০ বোতল মদ ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়া হবে।তবে রেইনট্রি হোটেলে কীভাবে মাদক প্রবেশ করেছে তা জানেন না বলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন হোটেলটির এমডি আদনান হারুন।এর আগে বেলা সোয়া ১১টার দিকে শুল্ক গোয়েন্দার কার্যালয়ে হাজির হন রেইনট্রির ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ আদনান হারুন।

এ সময় তাঁর সঙ্গে চাচা মজিবুল হক কামাল, ফুপা আকবর হোসেন মঞ্জু, চাচাতো ভাই হাসিব রুমি এবং আইনজীবী জাহাঙ্গীর কবির ছিলেন।দুপুর ১২টা থেকে অধিদপ্তরের যুগ্ম পরিচালক শফিউর রহমানের নেতৃত্বে একটি দল আদনান হারুনসহ চারজনকে জিজ্ঞাসাবাদকরে।এর আগে ১৭ মে উপস্থিত হয়ে হোটেলে মদ রাখার ব্যাখ্যা দেওয়ার কথা ছিল আদনান হারুনের। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে সেদিন তিনি হাজির হননি।

এ সময় তাঁর আইনজীবী জাহাঙ্গীর কবির অধিদপ্তরে হাজির হয়ে এক মাসের সময় চেয়েআবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ মে সশরীরে অধিদপ্তরেহাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়।জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে ধর্ষণেরঅভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় মামলা করেন এক ছাত্রী।

মামলার আসামিরা হলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদেরছেলে সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী ওরফে আবুল কালাম আজাদ।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত আসামিরা মামলার বাদী এবং তাঁর বান্ধবী ও বন্ধু শাহরিয়ারকে আটক রাখেন। অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন ও অশ্লীল ভাষায় গালাগাল করেন। বাদী ও তাঁর বান্ধবীকে জোর করে ঘরে নিয়ে যান আসামিরা। বাদীকে সাফাত আহমেদ এবং বান্ধবীকে নাঈম আশরাফ ধর্ষণ করেন।বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলার পর গত ১৪ মে হোটেল রেইনট্রিতে অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

এ ঘটনায় গ্রেপ্তার সাফাত আহমেদ ও সাদমান সাকিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।এ ছাড়া আরেক আসামি নাঈম আশরাফকে গত বৃহস্পতিবার সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত।


এ ক্যটাগরির আরো খবর..