× Banner

ডেস্ক

রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধ ও বয়কটের আহবান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য

ফিলিস্তিন গাজায় অবিরাম হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধের পাশাপাশি যেসব দোকানে দখলদারদের পণ্য বিক্রি করা হবে সেগুলোকেও সম্মিলিতভাবে বয়কটের আহ্বানও জানানো হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় একাধিক ইসলামি প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এমন দাবি জানানো হয়।

সরেজমিনে দেখা গেছে, বিক্ষোভ সমাবেশে বক্তারা গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদ জানাতে অবিলম্বে মুসলিম রাষ্ট্রসমূহকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

ইসলামী যুব আন্দোলনের নেতারা বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বলেন, ইসরায়েল শুধু ফিলিস্তিন নয়, পুরো মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ করছে। অথচ বিশ্ব সম্প্রদায় বিশেষ করে মুসলিম উম্মাহ এখনও কার্যকর কোনো ভূমিকা নিতে পারেনি। বাংলাদেশের উচিত ইসরায়েলের পণ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা এবং পররাষ্ট্রনীতিতে কঠোর বার্তা দেওয়া। যারা গণহত্যা চালায়, তাদের সঙ্গে কোনো রকম বাণিজ্যিক বা কূটনৈতিক সম্পর্ক রাখা মানবতা বিরোধী।

জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের নেতারা বলেন, ইসরায়েলের বর্বর হামলা দাজ্জালের আবির্ভাবের ইঙ্গিত দেয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর ভবিষ্যদ্বাণী আজ বাস্তবে রূপ নিচ্ছে। এখন মুসলমান হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া ফরজ হয়ে গেছে। ইসরায়েলি পণ্যের তালিকা করে বর্জন নিশ্চিত করতে হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় ফিলিস্তিনের পতাকা এবং প্রতিবাদ জানিয়ে আঁকা বিভিন্ন ব্যানার ফেস্টুন প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ইসরায়েলি পণ্য চেনার উপায়ঃ  বারকোড দেখে ইসরায়েলি পণ্য শনাক্তের একটি পদ্ধতি প্রচার করা হচ্ছে। যেখানে বলা হচ্ছে,  “ইসরাইলী পণ্য চেনার সহজ উপায়। বারকোডের শুরুতে যদি ৭২৯ সংখ্যা থাকে, বুঝে নিবেন এটা ইসরাইলী পণ্য” এবং ‘মেড ইন ইসরায়েল’ লেখা দ্বারা ইসরায়েলে উৎপাদিত পণ্য বলা হয়েছে।

এই তালিকার শুরুতে বলা হয়েছে, জিএস১ বারকোডিং সিস্টেমে শুরুর ৩টি ডিজিট পণ্যের কোম্পানির দেশ নির্দেশ করে, তবে পণ্যটি নির্দিষ্ট করে কোন দেশে উৎপাদিত হয়েছে তা নির্দেশ করে না। তাই ৭২৯ সংখ্যা দিয়ে শুরু হওয়া বারকোডের পণ্যটি একটি ইসরায়েলি কোম্পানির পণ্য, তবে এটি ইসরায়েলে বা পৃথিবীর অন্য দেশেও উৎপাদিত হতে পারে।

ইসরায়েলি পন্য তালিকা-

1. Coca cola

2. Maggi

3. Nestle

4. Sprite

5. Fanta

7. Nokia

8. Origins

9. Vittel

10. Calvin Klein

11. McDonalds

12. Intel

13. IBM

14. Starbucks Coffee

15. Boss

16. Danone

17. KitKat

18. Auchan

19. The Times

20. Bb

21. Time

22. CNN

23. HEMA

24. GAP

25. New York Post

26. L’Oréal

27. National Geographic Channel

28. Champion

29. Star

30. News of the world

31. perrier

34. Timberland

35. Sunkist

36. Villager’s

37. Biotherm

38. Marks & Spencer

39. HR

40. Johnson & Johnson

41. Nestle Shreddies

42. Giorgio Armani

43. Gossard

44. Dr Peppel

45. Plamtex

46. Kiwi


এ ক্যটাগরির আরো খবর..