বেলারুশ সীমান্তের গোমেল শহরে চলমান সংঘাত নিয়ে আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন। এর আগে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য ইউক্রেনের কর্মকর্তারা ইউক্রেন-বেলারুশ সীমান্তে এসে পৌঁছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
কিয়েভের প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এবং প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক রয়েছেন।
বিবৃতিতে বলা হয়, আলোচনার মূল বিষয় হলো অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার। অভিযান শুরুর দীর্ঘ পাঁচ দিন পর আলোচনায় বসল রাশিয়া ও ইউক্রেন।



