× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

রাতের আঁধারে ভোট কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল দু’জন গুলিবিদ্ধ, ৩ কেন্দ্রে নির্বাচন স্থগিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নে গভীর রাতে ৫০/৬০ জন অস্ত্রধারী দূবৃর্ত্ত  ৩ কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসার সহ সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যালট বই নিয়ে নৌকা প্রতীকে সিল মারে। এসময় পুলিশের গুলিতে দুই জন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

সরেজমিনে গিয়ে ঘটনার বিবরণে এলাকাবাসী দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা আনন্দ কুমার হালদার জানান, সোমবার দিনগত রাত ১ টার দিকে ৬০/৭০ জনের সশস্ত্র দূবৃর্ত্তরা মোটর সাইকেলযোগে মুখে কালো কাপড় বেঁধে কুমিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ঢুকে সেখানে কর্তব্যরত সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ৯ টি ব্যালট বইতে নৌকা প্রতীকে সিল মেরে পার্শ্ববতী অভয়তলা ভোট কেন্দ্রে ঢুকে একইভাবে সবকটি ব্যালট বইতে নৌকা প্রতীকে সিল মেরে চলে যায়।

এদিকে ভাগবাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মোঃ নাহিদ পারভেজ ও পুলিশ কর্মকর্তা আনারুল ইসলাম জানান, রাত ৪ টার দিকে ৫০/৬০ জনের অস্ত্রধারী দূবৃত্ত ভোট কেন্দ্রে ঢুকে সবকটি ব্যালট বইতে নৌকা প্রতীকে সিল মারার সময় পুলিশের গুলিতে আব্দুল কুদ্দুস (৪৪) ও তার ভাইপো রুবেল শেখ (২৬) গুলিবিদ্ধ হয়। ঐ রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দু’জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে প্রিজাইডিং কর্মকর্তারা ঐ তিন কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..