রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগায়ের রাণীশংকৈলে দেশ ব্যাপী স্বাধীনতার বিরোধী শক্তির চক্রে ঘটে যাওয়া একের পর এক জঙ্গি হামলার প্রতিবাদে বুধবার পৌর ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে।
মিছিলটি শহরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ শেষে কলেজ বাসষ্ট্যান্ডে সমাপ্ত করে সংক্ষিপ্ত আলোচনা সভা করে। সভায় পৌর ছাত্রলীগের সভাপতি তামিম হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রকি সহ বিভিন্ন স্তরের নেতাকর্মিরা বক্তব্য রাখেন। বক্তরা শিক্ষার্থীদের দেশ বিরোধী চক্রের ফাঁদে পা না দেওয়ার আহবান জানান। এবং শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে জঙ্গি দমনের অঙ্গিকার করা হয়।


