রাণীনগরের ভাটকৈ বাজার বণিক সমিতির সভাপতি জহুরুল; সম্পাদক মান্নান

রাণীনগরের ভাটকৈ বাজার বণিক সমিতির সভাপতি জহুরুল; সম্পাদক মান্নান

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার ভাটকৈ বাজার বণিক সমিতির নির্বাচেন জহুরুল ইসলাম সভাপতি এবং আব্দুল মান্নান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার সকালে উপজেলার ভাটকৈ বাজার বণিক সমিতির হলরুমে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে এছাড়া সহ-সভাপতি পদে হামিদুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে জুয়েল হোসেন নির্বাচিত হয়েছেন।

এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভাটকৈ বাজার বণিক সমিতির হল রুমে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ করা হয়। এতে ১৫০ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ১৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে দুপুর ২টার দিকে বণিক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এটিম আলী জিন্নাহ ফলাফল ঘোষণা করেন। এ সময় বণিক সমিতি নির্বাচনের সহকারি কমিশনার মেম্বার সাজাহান আলী, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডলসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।