মোঃ ফরহাদ শেখ, মাদারীপুর, রাজৈর: মাদারীপুরের রাজৈরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এ অগ্নিকান্ডে ২টি বসত ঘরসহ ৪টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে । সোমবার রাত ১১টার সময় উপজেলার দক্ষিন রাজৈর গ্রামের বালা বাড়িতে এ ঘটনা ঘটে । এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
ফায়ার সার্ভিস ও এলাকবাসি সূত্রে জানাগেছে, উপজেলার দক্ষিন রাজৈর গ্রামের পরিতোষ বালার বাড়িতে সোমবার রাত ১১টার সময় রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে । এতে পরিতোষ বালা ও বেষ্ট বালার ২টি বসতঘর ও ২টি রান্না ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে । এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে ।
রাজৈর উপজেলার ফায়ার সার্ভিসের ফায়ারম্যান হিরন মন্ডল জানান, এ অগ্নিকান্ডে প্রায় ৩লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । তবে ভুক্তভোগী পরিবারের দাবী ক্ষতির পরিমান আরো বেশি।


