রাজেন্দ্র কলেজের শতবর্ষী অনুষ্ঠান নিয়ে সংবাদ সম্মেলন

আবু নাসের হুসাইন, ফরিদপুর:  এসো স্মৃতির অঙ্গনে মিলি প্রীতির বন্ধনে- এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুর সরকারী রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের শতবর্ষ পূর্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ অক্টোবর। এ উৎসবকে সামনে রেখে রবিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন কলেজের অধ্যক্ষ ও শতবর্ষ পূতি উৎসব কমিটির আহবায়ক মোশার্রফ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে স্থানীয় সরকা, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ফরিদপুর প্রেস ক্লাব সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, শতবর্ষ পূর্তি কমিটির প্রচার উপকমিটির আহ্বায়ক আশরাফুল হাসান শাকিল, প্রফেসর রিজভী জামান, প্রফেসর অসীশ কুমার সাহা, প্রফেসর মতিয়ার রহমান, মোঃ সিরাজুল ইসলাম, সাবেক ভিপি ও জিএস মিজানুল ইসলাম মিজু, এম এম মোশাররফ হোসেন মুসা, অনিমেষ রায়, জাহিদ বেপারী, সৈয়দ সোহেল রেজা বিপ্লব, মনিরুজ্জামান মনির, শওকত আলী জাহিদ, আবু নাঈম, সাংবাদিক রাজিব খান, রুকসুর ভিপি মিথুন কর্মকার, জিএস মাসুম মিয়া প্রমুখ ।

সংবাদ সম্মেলন থেকে বলা হয়, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ১০ অক্টোবর। অনলাইনে রেজিস্ট্রেশনের লিঙ্ক www.rajendro.aamarpay.com এবং সরকারি রাজেন্দ্র কলেজের প্রশাসন ভবনের তৃতীয় তলায় সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে।

সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের জনপ্রতি এক হাজার টাকা। পাঁচ বছরের নিচে শিশুদের জন্য কোনও রেজিস্ট্রেশন ফি লাগবে না। তবে গাড়ির চালক থাকলে তার জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা লাগবে। এ ছাড়া বর্তমান শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে রেজিস্ট্রেশন করা হবে। আর বর্তমানে কর্মরত শিক্ষকদের রেজিস্ট্রেশন ফি জনপ্রতি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
উৎসব কমিটির সঙ্গে যোগাযোগের জন্য ০৬৩১-৬৩০২৮, ০১৭৩২-৭৪০২৪৯ এবং ০১৭৩৬ ৫৮৭৯১২ নম্বরে যোগাযোগ করা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।