খুলনায় দিনে করোনা শনাক্তের রেকর্ড ৩১ মোট ২৭২ জন

খুলনায় দিনে করোনা শনাক্তের রেকর্ড ৩১ মোট ২৭২ জন

ঈদের পর থেকে খুলনায় প্রতিদিনই ২০ জনের বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছে। এবার একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ৩১ জন। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭২ জনে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিন খুলনায় করোনার সংক্রমণ বাড়ছে। তবে আজ  শনাক্তের পরিমাণ সবচেয়ে বেশি। এদিন খুলনার পরীক্ষা করা নমুনার প্রায় ১৯ শতাংশ পজিটিভ হিসেবে ধরা পড়েছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ বলেন, খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে মোট ২৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে ৪৩টি নমুনা। এর মধ্যে খুলনা জেলা থেকে সংগ্রহ করা নমুনা ছিল ১৬৩টি। এর মধ্যে ৩১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

খুলনার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার পর্যন্ত খুলনা জেলায় কোভিড শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ২৪১ জন ৩১ জন মিলে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭২। জেলায় এ পর্যন্ত সংক্রমিতদের ৪ জন মারা গেছেন ও ৪৮ জন সুস্থ হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।