রাজীবের মৃত্যুর ঘটনায় যাত্রী অধিকার আন্দোলনের শোক, অবস্থান কর্মসূচীর ঘোষণা

বিশেষ প্রতিবেদকঃ সম্প্রতি রাজধানীতে দুই বাসের রেষারেষিতে হাত কেটে কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে কাতরানো তিতুমীর কলেজের মেধাবী ছাত্র রাজিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যাত্রী অধিকার আন্দোলন।

সোমবার দিবাগত রাতে যাত্রী অধিকার আন্দোলনের আহবায়ক কেফায়েত শাকিল ও যুগ্ম আহবায়ক অন্তু মুজাহিদ এক যৌথ বিবৃতিতে রাজিবের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সেই সাথে তারা নগরীর বিশৃঙ্খল ও নৈরাজ্যবাদী পরিবহণ ব্যবস্থার কথা উল্লেখ্য করে ঘাতক দুই বাসের চালক ও তাদের সহযোগীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করেন তারা।

এসময় তারা ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।