× Banner
সর্বশেষ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ উৎসব ২০২৬ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে – তথ্যমন্ত্রী

রংপুরে দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি

admin
হালনাগাদ: সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর অফিস: সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় ধর্মিয় উৎসব দূর্গাপুজা। আসন্ন দূর্গা পূজা যাতে নির্বিঘ্ন এবং শান্তিপূর্ন ভাবে উদযাপন করতে পারে সেজন্য বিশেষ সতর্কতা ও সর্বোচ্চ প্রস্তুতি গ্রহন করেছে রংপুর জেলা পুলিশ। পূজোর সময় যাতে কোথাও কোন প্রকার অপ্রিতীকর ঘটনা না ঘটে সেজন্য  ইতোমধ্যে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন এবং সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বছর রংপুর মহানগরীতে ১৩৫টি, সদর উপজেলায় ৮৫টি এবং বাকি ৭টি উপজেলায় ৬৯৮টি মিলে রংপুর জেলায় সর্বমোট ৯১৮টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।

রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, পূজোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিবারের ন্যায় এবারের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পূজা মন্ডপ গুলোতে সার্বক্ষনিক নিরাপত্তা ও বার্তি সতর্কতা নিশ্চিত করার জন্য পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবে। জেলার কোথাও যেন অপ্রিতিকর ঘটনা না ঘটে  সে জন্য ২৪ ঘন্টার টহল টিম প্রস্তুত করা হয়েছে। এছাড়াও যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রন করার জন্য প্রস্তুত থাকবে বিশেষ মোবাইল টিম।

তিনি বলেন, পূজোয় সর্বোচ্ছ নিরাপত্তা এবং নির্বিঘ্ন উপভোগ করার জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। পূজোয় কোথাও কোন প্রকার জুয়া, মাদকব্যবসাসহ অন্যান্য বেআইনী কার্যক্রম সংঘটিত হতে না পারে সেজন্য বিশেষ কন্ট্রোল রুমসহ ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হহয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..