যোগ্য নাগরিক গড়তে খেলাধুলার বিকল্প নেই -স্থানীয় সরকার মন্ত্রী

যোগ্য নাগরিক গড়তে খেলাধুলার বিকল্প নেই -স্থানীয় সরকার মন্ত্রী

নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তি ও সুস্থ-চিন্তা চেতনার বিকাশ এবং যোগ্য নাগরিক হিসেবে তাদেরকে গড়ে তোলার জন্য খেলাধুলার বিকল্প নেই। বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে ‘আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা ২০২১’ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, ছেলে-মেয়েদের অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে উন্নত সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে নতুন প্রজন্মকে খেলাধুলার জন্য মাঠে আনতে হবে। সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সৎ ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক একটি প্রজন্ম তৈরি করতে হবে বলেও জানান তিনি।

    মোঃ তাজুল ইসলাম বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহণের পর থেকে দক্ষতার সাথে শহরের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি আরো জানান, ঢাকাবাসী দুই যোগ্য নগরপিতা পেয়েছেন। ঢাকাকে একটি আধুনিক নগরী গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তাঁরা। খাল উদ্ধার করে সেগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ অন্যান্য সমস্যা সমাধান করে নাগরিকদের সকল সুবিধা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করছেন মেয়রদ্বয়।

    পরে, স্থানীয় সরকার মন্ত্রী ক্রিকেট এবং ফুটবল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।