যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে প্রবল ঘূর্ণিঝড়ে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশেয়ার বলেছেন, মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এটিই এ রাজ্যের সবচেয়ে ভয়াবহ ও বড় ঘূর্ণিঝড়মনে করা হচ্ছে।
ঝড়ের আঘাতে মেফিল্ড শহরের একটি মোমবাতি কারখানার ভেতরে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণিঝড়ের কারণে কেনটাকি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।





