যায় যায় দিনে ভুলে ভরা আওয়ামী লীগ নেতার রাজনৈতিক বিজ্ঞাপন!

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় দৈনিক যায়যায়দিন ‘র আজকের (বুধবার) পত্রিকার প্রথম পৃষ্টায় পাওয়া গেলো ভুলে ভরা রাজনৈতিক বিজ্ঞাপন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শাহজাহান লক্ষ্মীপুরে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে।

যেখানের প্রথম লাইনেই দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের নামের মুল অংশ ‘মুজিব’কে লেখা হয়েছে ‘মজিব’। দ্বিতীয় লাইনে ‘ব্যাক্তি’ বানান ‘আ’ প্রত্যয় যোগ না করে লেখা হয়েছে ‘ব্যক্তি’।

পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শাহজাহানের নামের পরের লাইনের শুরুতে লেখা জেলা পরিষদ চেয়ারম্যান ‘নির্বাচন’ করায়। যেখানে বাক্যটি হবে জেলা পরিষদ চেয়ারম্যান ‘নির্বাচিত’ করায়।

সব শেষের ভুলটি সবার নজর কাড়বে। যেখানে জাতির জনক ‘বঙ্গবন্ধু’র পরিবর্তে লেখা হয়েছে ‘বন্ধুবন্ধু’। জাতীয় পত্রিকায় বিজ্ঞাপনে এ ধরনের ভুল জন সাধারণের কাছে সমালোচনার সৃষ্টি করেছে। অনেকে বলছে এ ধরনের ভুল গ্রহণযোগ্য নয়। আমাদের রাজনীতিবিদরা যদি এ ধরনের ভুল না শুধরায়, তাহলে জনগণ তাদের উপর কিভাবে ভরসা করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।