যশোরে ১৭তম সম্মেলনের নবনির্বাচিত সভাপতি সম্পাককে শুভেচ্ছা জানিয়ে শার্শা উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

মোঃমাসুদুর রহমান শেখ,শার্শা বেনাপোল প্রতিনিধিঃ  ঐতিহ্যবাহি যশোর জেলা ছাত্রলীগের ১৭ তম সম্মেলনে বিপুল ভেটে বিজয়ী নবনির্বাচিত সভাপতি রওশন ইকবাল শাহী ও সাধারন সম্পাদক আল ছাবিল জিসানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেন শার্শা উপজেলা ছত্রলীগ।

শুক্রবার বিকাল৫ টার সময় শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইনের নেতৃত্বে বেনাপাল লোকাল বাসস্টান্ড থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বেনাপোল এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

মিছিল শেষ বেনাপোল নুরশপিং কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত বক্তব্য সমাবেশ হয়।সমাবেশে নবগত সভাপতি সম্পাদককে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন,সাংগঠনিক সম্পাদক দ্বিন ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, রাশেদ খান মেনন,নাছির উদ্দিন জিল্লুর রহমান,রায়হান, আয়ুব খান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।