কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধি : ৪৭ তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার কাবাডিতে নেত্রকোনার প্রাচীনতম কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বছর উপজেলায় ও জেলায় চ্যাম্পিয়ন হয়ে ময়মনসিংহ অঞ্চল পর্যায়ে রানার-আপ হয়েছে।
জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার হোসেন জানান, আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ কৃতিত্বে আমরা গর্বিত। এবছর অঞ্চল পর্যায়ে রানার-আপ হলেও আগামী বছর আমরা সারাদেশে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। আমাদেও উপজেলা নির্বাহী কমকর্তা মুকতাদিরুল আহম্মেদ বলেছিলেন ময়মনসিংহ অঞ্চলে চ্যাম্পিয়ন হলে, খেলোয়ারদের সংবর্ধনা দেবেন। চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার-আপ হওয়ায় তিনি কাবাডি দলকে তার কার্যালয়ে সোমবার দুপুরে শুভেচ্ছা জানিয়েছেন।



