মেহেরপুরের শ্যামপুর ইউনিয়ন বাসির উদ্দ্যোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গণসংযোগ

মেহেরপুরের শ্যামপুর ইউনিয়ন বাসির উদ্দ্যোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গণসংযোগ

মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়ন বাসির উদ্যোগে ঝাউবাড়িয়াতে গণসংযোগ ও পথসভা করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

গতকাল রবিবার বিকেলে সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের ঝাউবাড়িয়া গ্রামে এ গণসংযোগ করা হয। এ দিন বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ঝাউবাড়িয়া নওদাপাড়া এলাকায় এসে পৌঁছালে শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমানের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় প্রতিমন্ত্রীকে । পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি পায়ে হেঁটে নওদাপাড়া ঝাউবাড়িয়া গণসংযোগ করেন।

অপর দিকে গণ সংযোগ উপলক্ষে শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিনের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহনি, উপ-প্রচার সম্পাদক মিজানুর রহমান হিরন,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল,সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।