× Banner
সর্বশেষ
পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ

মেহেরপুরের বাটুল পালের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর(৩০-০৩-১৬): মেহেরপুর শহরের হোটেলবাজার এলাকার বাসিন্দা মহিমা রঞ্জন পাল ওরফে বাটুল পাল ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। বুধবার সকাল ১০ টায় তিনি তার নিজ বাসভবনে মারা যান।

তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়েছে।এদিন বিকাল ৫ টার দিকে মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গনে তার লাশে গার্ড অব অনার প্রদান করা হয়।

রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহীনুজ্জামান। এসময় তার লাশ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয় এবং লাশে পুষ্প মাল্য অর্পন করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্দে, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে,এম. আতা উল হাকিম লাল মিয়া,

জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা বি.এমএর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, এস আই মফিজুর রহমান প্রমুখ। পরে তার লাশ মেহেরপুর পৌর শ্মশান ঘাটে দাহ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..