মেহেরপুরের গাংনীতে গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীতে গাঁজা সহ আফজাল হোসেন (৪০) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক আফজাল হোসেন গাংনী উপজেলার তেরাইল গ্রামের আব্দুর রহমানের ছেলে। সোমবার রাত নয়টার দিকে আটক করে। এসময় তার কাছে থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিবির ওসি শাহিনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস আই মীর মেজবাহুর দারাইন এর নেতৃত্বে ডিবির একটি টিম তেরাইল গ্রামে মাদক ব্যাবসায়ী আফজালের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। পরে তাকে আটক করে ডিবি কার্ষালয়ে নিয়ে আসা হয়।গতকাল মঙ্গলবার তার নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

তিনি আরো বলেন, দীর্ঘ দিন আটক আফজাল তার নিজ এলাকায় মাদকের ব্যাবসা চালিয়ে আসছিল। অভিযানে অংশে নেয় ডিবির এএসআই ইব্রাহিম এএসআই জসিম এএসআই মাহাতাব এএসআই মনিরুজ্জামানসহ ডিবি পুলিশের অন্যান্য সদস্যরা।

 

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।